গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জান্নাত কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনাম, দক্ষতা ও সফলতার সঙ্গে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার উপযোগী করে গড়ে তোলা হয়। ইতোমধ্যে অনেক ছাত্র-ছাত্রী সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি কারিগরি ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আমরা ভবিষ্যতেও আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব। দক্ষ জনশক্তি গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ও অঙ্গীকার।
বিস্তারিত দেখুন